মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

Sharing is caring!

অতিবৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদীর বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে আর এতে করে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বরিশালে জোয়ারের পানিতে কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। আজ ২২ আগস্ট শনিবার বিকাল ৫ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড ইন্দুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন এর আয়োজনে অতিবৃষ্টি ও জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সবাইকে সাথে নিয়ে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি কীর্তনখোলা নদীর পানির সর্বশেষ অবস্থা পরিদর্শন করতে ত্রিশ গোডাউন এলাকায় যান। সেখান থেকে তিনি ২৫ নং ওয়ার্ড কালিজিরা এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, বর্ষার মৌসুমে সমুদ্র ও নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, এর ফলে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। বরিশালের প্রবাহিত খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বরিশালের পাঁচটি প্রবাহমান খাল খনন করার মাধ্যমে বোট চলার উপযোগী করতে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি, এর ফলে বরিশালের জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD