শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ।

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলার বীরশ্রেষ্ঠর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।মঙ্গলবার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক ডাক্তার তৈয়বুর রহমান জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনি সমস্যা দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এ কারণেই তাকে আজ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। তিনি সবার কাছে দোয়া চান। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মঙ্গলবার হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাকে দুপুরে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামালনগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।
এদিকে মালেকা বেগম এর অসুস্থার খবর শুনে গতকাল বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
সরকার মোহাম্মদ কায়সার এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রত্নগর্ভা মায়ের দীর্ঘায়ু,সুস্বাস্থ্য কামনা করেন।তার সাথে হাসপাতালে উপস্থিত ছিলেন,ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভোলার তত্বাবধায়ক ডা. মো. সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মো. শহীদুল ইসলাম ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা মো. জাকির হোসেনসহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD