শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী ইসরাত জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর রেহানা বেগম, সনাক সভাপতি ও নারীনেত্রী অধ্যাপীকা শাহ্ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আইসিডিএ প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী রূপান্তর আতাবুর রহমান টিপু। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি বরিশাল জেলার ৪ টি উপজেলার বাস্তবায়ন করা হবে সদর, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদীতে। বরিশালে প্রকল্পটি বাস্তবায়ন করবে আভাস। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায় প্রকল্পটি নারী ক্ষমতায়নে বরিশাল জেলায় বিশেষ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD