মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,১৯ আগস্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চলের সহকারি পরিচালক শাকিলা ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা স্কাউটস সম্পাদক মো.নিজাম উদ্দিন, শিক্ষক মো.নুরুল হক, মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে সভাপতি এবং সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নুরুল হককে উপজেলা স্কাউটস সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিশনার পদে সুপারিশ প্রাপ্ত হন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল বাশার।
এছাড়া বাদুরতলী কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কোষাধ্যক্ষ ও কলাপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খাঁন কনাকে যুগ্ন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, কলাপাড়া উপজেলার অনেক সুনাম রয়েছে। আশা করছি বর্তমান নির্বাহী কমিটি সে ধারা অক্ষুণ্ন রাখবেন।  এছাড়া স্কাউটস এর সকল কার্যক্রম যথাযথভাবে পালন করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD