মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
মোবাইল কোর্ট অভিযানে বরিশাল সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস।

মোবাইল কোর্ট অভিযানে বরিশাল সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস।

Sharing is caring!

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৯ আগস্ট বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন এর চর নেহালগঞ্জ, চাষি পতাং আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন সহকারী কমিশনার ভুমি এসময় ড্রেজার কোন মালিক পাওয়া যাইনি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করেন সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ। অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। গত ৪ মাসে অভিযান চালিয়ে ৮ টি ড্রেজার জব্দ ৩ জনকে কারাদণ্ড ১ লক্ষ ২০ হাজারটাকা জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ঐ ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বন্দর থানা পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD