মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল রেঞ্জের জুলাই/২০২০ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা।

বরিশাল রেঞ্জের জুলাই/২০২০ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা।

Sharing is caring!

আজ ১৮ আগস্ট ২০২০ খ্রিঃ বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জুলাই/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহসিন আল ফারুক, সদর সার্কেল ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান জেলা গোয়েন্দা শাখা, ভোলা বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। উক্ত সভায় এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD