মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ার ইউপি চেয়ারম্যানকে স্ব-শরীরে আদালতে তলব

কলাপাড়ার ইউপি চেয়ারম্যানকে স্ব-শরীরে আদালতে তলব

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলি ইউপি চেয়ারম্যান মো: আনছার উদ্দীন মোল্লাকে স্ব-শরীরে তলব করেছেন আদালত। মঙ্গলবার(১৮আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার লতাচাপলি ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের
মোসা: খাদিজা বেগম প্রতারনা ও আত্মসাতের অভিযোগে একই গ্রামের মোতালেব মুসুল্লী ও তার পুত্র মিজান মুসুল্লী’র নামে ২৭ নভেম্বর ২০১৮ বিজ্ঞ আদালতে নালিশী মামলা আনয়ন করেন। আদালত সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট ইউপি
চেয়ারম্যান আনছার উদ্দীন মোল্লাকে তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর চেয়ারম্যান বাদীকে ডেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ওই কাগজ আদালতে পাঠিয়ে আপোষ করে দেয়া হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু বাদী ১১মার্চ ২০২০ তারিখে আদালতে উপস্থিত হয়ে আপোষ ফয়সালা হয়নি মর্মে জানালে বিজ্ঞ আদালত তাকে শোকজ করেন এবং জবাব সহ প্রতিবেদন দাখিলের জন্য বলেন। এরপরও চেয়ারম্যান আদালতে হাজির হাজির না হলে মঙ্গলবার বিজ্ঞ আদালত আনছার উদ্দীন মোল্লাকে প্রতিবেদন সহ ফের স্ব-শরীরে আদালতে তলব করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: নুরুজ্জামান সিকদার এ আদেশের সত্যতা স্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD