মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ছাত্রলীগ সভাপতি সহ ৫ জুয়ারি আটক, ৪ পুলিশ সদস্য আহত

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ছাত্রলীগ সভাপতি সহ ৫ জুয়ারি আটক, ৪ পুলিশ সদস্য আহত

Sharing is caring!

কুয়াকাটার আবাসিক হোটেল কিংস থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান সহ ৫ জুয়ারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে কুয়াকাটার আবাসিক হোটেল কিংস থেকে জুয়া খেলা অবস্থায় কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান  (২৯), মহিপুরের সামসুল হক মুন্সির ছেলে কলিম মাহামুদ (৩২), মহিপুুরের আলমগীর হাওলাদারের ছেলে  চিহ্নিত জুয়ারি রবিউল (২৭), মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ইউসুফ আলী নায়েবের ছেলে অন্যতম জুয়ারি গোলাম মাওলা (৩০), ও দুমকির পাঙ্গাশিয়ার জালাল খানের ছেলে কুয়াকাটা বনানী প্যালেসের ম্যানেজার শাহিন খান (৩৫) কে নগদ ৫০৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করা হয়। এসময় তারা পুলিশের কাজে বাধা প্রদান করে ৪  পুলিশ সদস্যকে আহত করে।
আহত পুলিশ সদস্যরা হলেন মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েল, এস আই মনির হোসেন, কনেষ্টবল ইব্রাহিম, কনেষ্টবল নজরুল।
পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভুইয়া জানান, এটি একটি ষড়যন্ত্র মুলক ঘটনা, তাদেরকে নিয়ে যাবার সময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনার আমি তিব্র নিন্দা জানাই।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আটককৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান ও জুয়া আইনে একটি মামলা হয়েছে এবং কলাপাড়া জুডিশিয়াল   আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD