রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
খালেদার ১১ মামলার শুনা‌নি ৬ অক্টোবর

খালেদার ১১ মামলার শুনা‌নি ৬ অক্টোবর

Sharing is caring!

অনলাইন ডেক্স :রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) এসব মামলার ১০টিতে অভিযোগ গঠন ও একটিতে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি ছিল।

তবে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনা‌নির দিন পিছিয়ে ৬ অক্টোবর ধার্য করেছেন।

২০১৫ সালের শুরুর দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সা‌লের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। কারা হেফাজ‌তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেওয়া হয়। সেই থেকে তিনি গুলশানের বাসায় আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD