মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার পথে-তোফায়েল আহমেদ

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার পথে-তোফায়েল আহমেদ

Sharing is caring!

মাহমুদুল হাসান ফাহাদঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু তার কন্যা দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করায় আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন আর বেশি দুরে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব বাস্তবায়িত হবে। ভোলায় শনিবার জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভাচুর্য়াল সিস্টেমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । তিনি বলেন বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, একটি বাংলার স্বাধীনতা অপর ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। একটি তিনি করে গেছেন। অপরটি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষনা করে, যখন যাত্রা শুরু করেছিলেন, তখনি বঙ্গবন্ধুকে স্বপরিবারে তাকে হত্যা করা হয়ে ছিল। সেই অসমাপ্ত বাকী কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছি। যারা একদিন তুচ্ছ করে বলে, ছিল বাংলাদেশ হবে বিশ্বে দরিদ্র্য দেশগুলোর মডেল । আজ তারাই বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনাকালীন সময়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান যেভাবে করার কথা ছিল, আমাদেরকে তা অনেকটা কাটছাট করতে হয়েছে। বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তনসহ অনেকগুলো প্রোগ্রাম বাতিল করতে হয়েছে। এমন পরিস্থিতিতের মধ্যেও আজ সমগ্রজাতি বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বঙ্গবন্ধুর স্বীকৃত খুনিরাই বলছে বঙ্গবন্ধুর হত্যার ঘটনায় জিয়ার ভুমিকার কথা। ওরা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করে ছিল। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ভাষন বাজাতে দিত না । সেই সব ষড়যন্ত্র প্রতিহত করে আজ জাতির জনককে সবাই স্মরণ করছি। তিনি বলেন, যারা বেইমানী করেন, তারা টেকে থাকে না। এটা সবাইকে মনে রাখতে হবে। এদিকে করোনাকালীণ সময়ে রাজনীতি না করে দেশের মানুষের কন্যানে কাজ করার জন্য সব দলের প্রতিআহ্বান জানান তোফায়েল আহমেদ । সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্তমাহামুদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সহসভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ । সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রথমে স্বাস্থ্যবিধি মানার জন্য শোক দিবসের প্রতীক হিসেবে কালো মাস্ক বিতরণ করা হয়। এর পরে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD