মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খুলনায় ইভিএম নিয়ে মতবিনিময়

খুলনায় ইভিএম নিয়ে মতবিনিময়

Sharing is caring!


ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ও সার্বিক বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিগত সময়ের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হবে। অধিকাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট দেবেন। তাই ভোটারদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য জনবহুল স্থানে ইভিএমে ভোটপ্রদান পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। 

‘নির্বাচনের আগেই ইভিএম বিষয়ে ভোটারদের সব উৎকন্ঠা দূর হবে বলে আশা করা যায়। ইভিএম পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্র দখল করে ভোট দেওয়া, জালভোট দেওয়া, একজনের ভোট অন্যজন বা দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভোট গ্রহণের পর স্বল্প সময়ে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে ‘

সুতরাং, কোনো প্রকার গুজব বা হুমকিতে ভোটারদের আতঙ্কিত না হতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, নারী নেত্রী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD