মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক।

Sharing is caring!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিভাগীয় প্রশাসন বরিশাল এর উদ্যোগে জেলা প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সরকারি দপ্তরসমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার এর কার্যালয় বরিশাল এর সাথে সংযুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসন বরিশাল। এসময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়সহ আরও অনেক উপস্থিত ছিলেন। অপর প্রান্তে বিভাগীয় কমিশনার এর কার্যালয় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার এবং বরিশাল বিভাগীয় ও ৬ টি জেলায় সকল সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি সংযুক্ত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বরিশাল জেলার ১০ টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করেন। আজ একযোগে বরিশাল জেলায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় আজ থেকে পর্যায়ক্রেমে বরিশাল জেলায় ১ লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। এদিকে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান সরকারি শিশু পরিবার সমূহে বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ কোমল মতি শিশুরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD