শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সপরিবারে করোনামুক্ত হলেন এস এস রাজামৌলি

সপরিবারে করোনামুক্ত হলেন এস এস রাজামৌলি

Sharing is caring!

অনলাইন ডেক্স : ‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলি ও তার পরিবার এখন কোভিড-১৯ নেগেটিভ। দু’সপ্তাহ আগেই এই বিশ্বখ্যাত পরিচালক সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন।

দুই সপ্তাহ কোয়ারেন্টিন কাটানোর পর এখন তারা সবাই করোনামুক্ত।

এক টুইটার পোস্টে রাজামৌলি বলেন, দু’সপ্তাহ কোয়ারেন্টিন শেষ করলাম। করোনার কোনো উপসর্গই নেই। আবারও টেস্ট করালাম। আমাদের সবারই ফল নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, প্লাজমা ডোনেশন করতে চান তারা। এ লক্ষ্যে তাদের রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ডাক্তার।

গত ২৯ জুলাই টুইটারে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই প্রকাশ করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি। তবে এখন তাকে শুধু ‘দক্ষিণী’ বললে সম্ভবত ভুল হবে। ২০১৫ সালে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকেই মাত করেছিলেন। ভিএফএক্স প্রযুক্তির এমন প্রয়োগের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র শিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন তিনি। তার হাত ধরেই অভিনেতা প্রভাস হয়ে ওঠেন ‘বাহুবলী’। আর রাজামৌলিও হয়ে ওঠেন কোটি কোটি সিনেপ্রেমীর কাছে প্রিয় একটি নাম।

‘মাগাধীরা’, ‘সিয়ে’, ‘ছত্রপতি’র মতো সুপারহিট সিনেমাও নির্মিত হয়েছে রাজামৌলির হাতে। তার আগামী সিনেমা ‘আরআরআর’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাটও যোগ দিয়েছেন সিনেমাটিতে। ১৯২০ সালের দুই মুক্তিযোদ্ধার ব্রিটিশবিরোধী সংগ্রাম ফুটে উঠবে এই সিনেমায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD