বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গোপালগঞ্জে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত বেড়ে ১১

গোপালগঞ্জে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত বেড়ে ১১

Sharing is caring!

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ও থ্রি-হুইলারের সংঘর্ষে নারী-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই উপজেলার শুকতাইলের বটতলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২২), চন্দ্রদিঘলিয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলুল সিকদার (৩৫), সুলতানশাহী গ্রামের গ্রামের আল-আমিনের ছেলে নয়ন শেখ (১১) ও মেয়ে মরিয়াম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখের (৩৭) ও আবু বক্কার শেখ (৩৩), দুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), মাদারীপুরের টেকেহাটের সিরাজ ব্যাপারীর স্ত্রী রেণু বেগম (৪৫), টেকেরহাটের সিরাজ ব্যাপারীর মেয়ে মেঘলা (৯)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক রুবেল শেখ ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, বিকেলে হরিদাসপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত অপর ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD