বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালীতে সরকারি অফিস সমূহের সমন্বিত ভবন নির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে সরকারি অফিস সমূহের সমন্বিত ভবন নির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।    মূল্যবান জমির অপচয় রোধ, জনগণকে যথাসম্ভব একস্থান হতে দ্রুত সরকারি সকল সেবা প্রদান, সরকারি কার্যক্রমের নিবিড় পরিবীক্ষণ, আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধি এবং অফিসের নিরাপত্তা জোরদার করণের স্বার্থে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক পৃথক ভবনের পরিবর্তে সরকারি অফিসের জন্য একইস্থানে পরিকল্পিতভাবে সমন্বিত ভবন নির্মাণের অনুশাসন প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  সরকারি অফিস সমূহের সমন্বিত ভবন নির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থাপিত প্রাথমিক খসড়া জেলা প্রশাসক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন এবং বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেন। পটুয়াখালী জেলার নান্দনিকতা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিবেচনায় রেখে দ্রুত পরিকল্পনা প্রণয়ন করে উপস্থাপনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD