বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় জমি চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ৪

কুয়াকাটায় জমি চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ৪

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি॥ কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকায় জমিজমা চাষাবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলাসহ ৪জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন-আবু হানিফ হাওলাদার (৫৫), মোসাঃ রাবেয়া বেগম (৪৫), মোঃ মোস্তফা হাওলাদার, মোসাঃ নুরজাহান বেগম (৭০)। গুরুত্বর আহত আবু হানিফ হাওলাদার ও মোসাঃ রাবেয়া বেগমকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং মোসাঃ নুরজাহান বেগমকে কলাপাড়া উপজেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন বিরোধ চলছিল আক্কাস ও আল- আমিন পরিবারের মধ্যে। এমন বিরোধের কথা উল্লোখ করে মহিপুর থানায় আল-আমিন হাওলাদার অভিযোগও করেছেন। উভয় পক্ষের সম্মতিক্রমে সালিশগণ বিরোধীয় জমি সরেজমিনে পরিমাপ পূর্বক সঠিক ফয়সালা দেয়ার চেষ্টা করেন। কিন্তু বর্ষা মৌসুম হওয়ায় সালিশগণ জমি পরিমাপ করতে না পেরে স্থানীয় বাসিন্দা ও সাবেক চৌকিদার ইউনুস হাওলারকে বিরোধীয় জমি চাষাবাদের দায়িত্ব দেন। মঙ্গলবার সকালে সালিশগণের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় বিএনপি নেতা আলী আক্কাস গংরা ওই জমি চাষাবাদ করতে নামলে আল-আমিন গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।
আল-আমিন হাওলাদার জানিয়েছেন, সালিশগণের সিদ্ধান্ত অমান্য করে বিরোধীয় জমি চাষাবাদ করতে গেলে তারা  বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা আলী আক্কাস বাহিনি তাদের ওপর হামলা চালায়। হামলায় আল-আমিনে মা ,বাবাও চাচা আহত হয়েছেন। আহতরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমনটাই জানিয়েছেন আল-আমিন।

বিএনপি নেতা আলী আক্কাস হাওলাদার বলেন, আমাদের ভোগদলীয় জমি চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ আল-আমিনরা হামলা করে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD