শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে জেলা প্রশাসন র উদ্যোগে মোবাইল কোর্ট কার্যক্রম

বরিশালে জেলা প্রশাসন র উদ্যোগে মোবাইল কোর্ট কার্যক্রম

Sharing is caring!

কোভিড-১৯ পরিস্থিতির প্রথম (১০ মার্চ) থেকে ১১ আগস্ট, ২০২০ পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত-
 মোট মোবাইল কোর্টঃ ৪৫৩ টি
জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৯২৬ জন
জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৭৭৫ টি
জরিমানার পরিমাণঃ ৫৫ লক্ষ ৮৪ হাজার ৭৮৫ টাকা
কারাদন্ড দেওয়া হয়েছেঃ ৮৮ জন ব্যক্তিকে (বিভিন্ন মেয়াদে কারাদন্ড)
বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ১৫ টি

একনজরে গত ২৪ ঘন্টার মোবাইল কোর্ট অভিযানের তথ্য
মোট মোবাইল কোর্টঃ ০১ টি
মোবাইল কোর্টসহ মোট সচেতনতা কার্যক্রমঃ ১১ টি
মোট মামলাঃ ০২ টি
মোট জরিমানাকৃত প্রতিষ্ঠানঃ ০২ টি
মোট জরিমানাকৃত ব্যক্তিঃ ০ জন
মোট কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিঃ ০ জন
সর্বমোট জরিমানা আদায়ঃ ৩০০০০/- টাকা

বরিশালের গৌরনদী উপজেলায় ফার্মেসীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং স্যাম্পল রাখার দায়ে মোবাইল কোর্ট অভিযান

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম অজিয়র রহমান এর নির্দেশনায় গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের নেতৃত্বে আজ দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার অনিক মেডিকেল হল নামক ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হল নামের দুইটি ফার্মেসী থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং স্যাম্পল জব্দ করা হয়। এ ঘটনায় দুটি ফার্মেসীকে ২০ হাজার ও ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধগুলোকে ধ্বংস করা হয়। অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসী থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ঔষধ জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন অদিতি স্বর্না, ড্রাগ সুপার, বরিশাল ও মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্য সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন গৌরনদীর পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একইসাথে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD