বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

Exif_JPEG_420

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি,পটুয়াখালীর কলাপাড়ায়  বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.সানি (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার বিকে দিকে এদুর্ঘটনা ঘটে। সে উপজেলা লালুয়া ইউনিয়নে পায়রা বন্দরের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত মেউড়াপাড়া আবাসনের কাজ করছিল। এমন সময় বিদ্যুৎ পিষ্ট হয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু সানির বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। তার বাবার নাম সাত্তার মুন্সী বলে জানা গেছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, খবর পেয়ে কলাপাড়া হাসপাতালে তিনি দেখতে এসেছিলেন। তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা শিকার হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক জুনায়েদ খান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে
কলাপাড়া থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD