বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় এলাকায় বৃক্ষ রোপন কর্মসুচী শুরু

পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় এলাকায় বৃক্ষ রোপন কর্মসুচী শুরু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের-বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন গুরুত¦পূর্ন সংযোগ সড়ক ও স্কুলের আঙ্গিনায় ৫৫০০ ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে। সোমবার দুপুরে এ বৃক্ষ রোপন কর্মসুচীর আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনসার মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো.হারুন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার প্রকল্প ব্যাবস্থাপক সিলভেষ্টার মাইকেল মধু, প্রোগ্রাম অফিসার জেমস রাজীব বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন,বেশি করে গাছ লাগাই, দুর্যোগের ঝুঁকি কমাই। কারন গাছ আমাদের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্জা থেকে জীবন বাঁচাতে গাছ সহায়ক ভুমিকা পালন করে। তাই পরিবেশকে বাঁচাতে বেশি বেশি গাছ লাগানো উচিত।
এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.জামাল, রাখাইন সমাজ সেবক চোতেন, তুষার বাড়ৈ, উজ¦ল কুন্ডু, পায়েল দাস, নির্মল টুডুসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD