শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পিছিয়ে গেল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির দিন

পিছিয়ে গেল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির দিন

Sharing is caring!

অনলাইন ডেক্স :এমনিতেই বছরে একটা বা দু’বছরে একটা সিনেমা করেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এর ওপর করোনা মহামারি যোগ হওয়ায় আমির-ভক্তদের প্রতীক্ষা আরও দীর্ঘতর হচ্ছে।
আমির খানের আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। সেই মতো আমির ভক্তরা ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু সূত্রের খবর, এই ছবি ২০২১-এর বড়দিনে মুক্তি পাবে। আমির এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি শুটিং করতে তুরস্ক গেছেন আমির খান। করোনা পরিস্থিতি অগ্রাহ্য করেই ‘লাল সিং চাড্ডা’র শুট শুরু করতে চলেছেন ৫৫ বছরের অভিনেতা। এতদিন সবার অপেক্ষা ছিল, ২০২০’র বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমা মুক্তির ক্ষেত্রে বড়দিন আমির খানের কাছে খুব গুরুত্বপূর্ণ সময়। ‘থ্রি-ইডিয়টস’ থেকে ‘পিকে’ সবই বড়দিনে মুক্তি পাওয়া সফল ছবি। সে কথা মাথায় রেখে ভায়াকমের প্রযোজনায় তার নতুন ছবির ক্ষেত্রেও আমির কোনও ঝুঁকি নিতে চাননি। ছবি মুক্তির ব্যাপারে আরও এক বছরের জন্য অপেক্ষায় রাজি তিনি।

গত সপ্তাহে অক্ষয় কুমারও ‘বেল বটম’ সিনেমার শুটিং করতে লন্ডনে উড়াল দিয়েছেন। ইউনিটের কলাকুশলী, কর্মীরা ছাড়াও সঙ্গে গিয়েছেন স্ত্রী টুইঙ্কল খান্না, দুই ছেলেমেয়ে আরভ ও নিতারা। লকডাউনের কারণে কয়েক মাস শ্যুটিং বন্ধ থাকার পর এই দু’টি সিনেমার আন্তর্জাতিক লোকেশনে কার্যক্রম শুরু হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD