বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য ঘড় উচ্ছেদ

গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য ঘড় উচ্ছেদ

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাস জমির উপর নির্মিত অবৈধ ১৫ টি ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার  (ভূমি)  ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. নজরুল ইসলাম। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়া বাগী গ্রামে এই অভিযান পরিচালনা করেন।  জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়া বাগী গ্রামে সরকারী খাস জমির উপর প্রভাব শালীরা অবৈধ ভাবে দোকান ঘড় নির্মান করেন।  দোকান ঘড়গুলোর প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন অবৈধ দোকান ঘরগুলো ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট  ও সহকারী কমিশনার ভূমি মো.নজরুল ইসলাম বলেন, সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা তৈরি করায়  সেগুলো গলাচিপা থানা পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ করা হলো। গোলখালী ইউপিচেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরকারী খাস জমিতে ঘড় উত্তোলন করায় প্রশাসন তা  ভেঙ্গে  দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD