শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পত্রিকার ছবি ও সংবাদ থেকে ঈদের নাটক

পত্রিকার ছবি ও সংবাদ থেকে ঈদের নাটক

Sharing is caring!

অনলিাইন ডেক্স :শহরের দেয়ালে দেয়ালে আর বাড়ির ফটকে বাড়ছে ‘টু লেট’ বিজ্ঞাপনের সংখ্যা। করোনাকালে টিকতে না পেরে এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে মধ্যবিত্তরা।

দৈনিক পত্রিকায় এমন একটি সংবাদ আর বাড়ি ফেরার করুণ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’।

আবেগী আর করুণ একটা সংসারের গল্পে সাজানো এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভি’র ব্যানারে নির্মিত এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নাটকটি নির্মাণ সম্পর্কে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ঈদের কয়েকদিন আগে দেশের একটি শীর্ষ দৈনিকের ব্যাকপেজে বড় একটি ছবি চোখে পড়ে আমার। সেখানে দেখি, একটি ছোট পিকআপের পেছনে কিছু আসবাবপত্র নিয়ে বসে আছে ছোট্ট একটা বাচ্চা ও তার বাবা-মা। খবরটা হলো, এই ছোট পরিবারটি শহরে টিকতে না পেরে ফিরে যাচ্ছে গ্রামে। ঘটনাটি আমাকে নাড়া দেয়। এরপর দ্রুত সময়ের মধ্যে সেই ছবি আর খবরের সূত্র ধরে একটি গল্প দাঁড় করি। এমনকি নাটকের দৃশ্যে ঠিক একই ছবির মতো দৃশ্য তৈরির চেষ্টা করি। আমার ধারণা, কাজটি মানুষের হৃদয় ছোঁবে। ’

নির্মাতা-নাট্যকার হিমির ভাষায় নাটকটির গল্প সংক্ষেপ এমন, ‘সাধারণত মানুষকে আমরা দুই ভাগে ভাগ করি। চরিত্রের ভিত্তিতে দুই ধরনের- ভালো মানুষ আর খারাপ মানুষ। বুদ্ধিমত্তার ভিত্তিতেও দুই ধরনের- চালাক আর বোকা। তবে অর্থনীতির ভিত্তিতে মানুষকে তিনভাগে ভাগ করা হয়েছে।
সেটি হলো উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানে চ্যাপ্টা হয়ে যাওয়া মধ্যবিত্ত।

‘সেই মধ্যবিত্ত সমাজের একজন নাগরিক প্রতিনিধি আশফাক। স্ত্রী আর সন্তান নিয়ে শহরে তার সাদামাটা সংসার। যে স্বপ্ন নিয়ে এই শহরে সে এসেছিল, সেই শহর ছেড়ে যেতে হবে- তা কখনো ভাবেনি। সব স্বপ্ন কি তাহলে ধূলিসাৎ হয়ে গেল নিজেদের ভুলে? নাকি মধ্যবিত্তদের স্বপ্ন দেখাই ভুল? ভেবে উত্তর পায় না আশফাক। ’

৭ দিনের ঈদ আয়োজনের অন্যতম শেষ চমক হিসেবে বিশেষ নাটকটি প্রচার হচ্ছে শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে এনটিভিতে এবং ৯টা ১০ মিনিটে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD