মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
মেহেন্দিগঞ্জে শত শত পরিবারে পানি বন্দী

মেহেন্দিগঞ্জে শত শত পরিবারে পানি বন্দী

Sharing is caring!

মেহেন্দিগঞ্জে তীব্র বেগে ধেয়ে আসা জলরাশিতে পানিবন্ধী মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা! সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ পূর্ণিমার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে মেহেন্দিগঞ্জের মেঘনা, তেতুলিয়া, কালাবদর, মাসকাটা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধির ফলে নিচু এলাকার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের! পানিতে ডুবে ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ! ফসল ও বীজতলা ডুবে গেছে কয়েকশত হেক্টর জমির। ভেঙ্গে গেছে একাধিক বাঁধ সহ রাস্তাঘাট। পানিবন্ধী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ও গবাদি পশু। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী! চরম দূর্ভোগে পড়েছে নিন্মাঞ্চলের মানুষ। উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন গণমাধ্যমকে জানান, পানিবন্ধী মানুষদের বিভিন্ন সাইক্লোন সেল্টার ও নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পানিবন্ধী মানুষের কাছে ছুটে যান বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় সাংসদ পানিবন্ধী মানুষের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহযোগিতা করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD