শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার নদীতে ১৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়ে নৌকাডুবি

ভোলার নদীতে ১৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়ে নৌকাডুবি

Sharing is caring!

ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীতে ১৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে।
ডুবে যাওয়া যাত্রীদের অন্য নৌকা গিয়ে উদ্ধার করে। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নৌকা ডুবে পিআইও, তহসিলদার, সার্ভেয়ারসহ ১৫ জন আহত হয়। তাদের মধ্যে দুজনকে ভোলা হাসপাতালে ও বাকিদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভূমিহীনদের মাঝে সরকারি ঘর হস্তান্তরের জন্য রওনা হয়েছিল। আহতরা হলেন পিআইও অপূর্ব দাস, ভূমি অফিসের তহসিলদার আসাদুজ্জামান রনি, আশরাফ, আজহার উদ্দিন, অনিমেষ বেপারি, সিরাজ উদ্দিন, মমিন, হুমায়ুন, গৌরাঙ্গ চন্দ্র, সুনিল, জসিম উদ্দিন, সাঈদ আহমেদ, শফিকুর রহমান ও মোস্তফা।

স্থানীয় চৌকিদার (গ্রামপুলিশ) মিজান জানান, দুপুরের দিকে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া ঘাট থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব দাস, তহসিলদার আসাদুল ইসলাম রনির নেতৃত্বে পিআই অফিস ও ভূমি অফিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী একটি নৌকা নিয়ে চর কচুয়াখালীর উদ্দেশে রওনা দেয়।

নৌকাটি তেঁতুলিয়া নদীতে গেলে প্রবল স্রোতের মধ্যে পড়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই নদীতে ভেসে থাকলে খবর পেয়ে ঘাট থেকে অন্য নৌকা গিয়ে তাদের উদ্ধার করে।

এদিকে নৌকা ডোবার খবর পেয়ে ঘাটে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। তিনি জানান, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আহতদের লালমোহন হাসপাতালে আনা হলে দুজনকে ভোলা নেয়া হয়েছে। বাকিরা লালমোহন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD