শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নারীদের মতামতকে স্বাধীন ভাবে প্রয়োগ করার সুযোগ দিবেন : নির্বাচন কমিশনার

নারীদের মতামতকে স্বাধীন ভাবে প্রয়োগ করার সুযোগ দিবেন : নির্বাচন কমিশনার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীরা যাতে সুষ্ঠ ভাবে সুষ্ঠ পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের মতামত স্বাধীন ভাবে প্রয়োগ করে আবার নিরাপদ ভাবে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারে। আপনারা কোনভাবেই নারীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাদের মতামতকে স্বাধীন ভাবে প্রয়োগ করার সুযোগ দিবেন।

বৃহষ্পতিবার (২০ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের বিডিএস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহন ও সুরক্ষা নিশ্চিতকরনের সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা চাই নারীর মতামত প্রদানের যায়গাটাকে প্রভাবিত করবেন না। ভোট প্রদানের ক্ষেত্রে নারীর মতামত কে নারীর মত করে প্রতিষ্ঠিত করার সহযোগিতা করবেন।  নারীকে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ দিবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন, তাদের নারী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিবৃন্দ এখানে রয়েছেন, আশকরি সকলের অভিজ্ঞতা ও চিন্তার সমন্বয় ঘটিয়ে নারীর নিরাপদ পরিবেশ এবং অগ্রঅমনের উপায় খুজে বের করবো। আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। আশাকরি এ নির্বাচনে বাংলাদেশের নারীরা নিরাপদ পরিবেশে উল্লেখযোগ্য হাড়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে। এজন্য আমাদের

 বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ইউএনডিপি পরামর্শক এটসুকু হিরাকাওয়া।

এর আগে বরিশাল সার্কিট হাউস চত্ত্বর থেকে থেকে একটি বনাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড হয়ে বিডিএস ক্লাবে এসে শেষ করে।

পরে বিএম কলেজের গ্রন্থাগার মিলনায়তনে বরিশাল-৫ আসনের প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD