বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলার দ্বীপ মনপুরায় দক্ষিণা হাওয়ায় সী বীচে মানুষের ঢল।

ভোলার দ্বীপ মনপুরায় দক্ষিণা হাওয়ায় সী বীচে মানুষের ঢল।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি, ভোলা জেলার অন্তর্ভুক্ত মনপুরা উপজেলা। ৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মনপুরা উপজেলা। সৌন্দর্যের দ্বীপ মনপুরা। এমন নামেই পরিচিত আমাদের মনপুরা। প্রতি বছর বাহির থেকে হাজার হাজার পর্যটক আসে মনপুরা উপজেলায় মায়াবী হরিণ ও মনপুরার সৌন্দর্য উপভোগ করতে। এবার পবিত্র ঈদুল আজহার ৩দিন পূর্বে থেকেই ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ এলাকায় ফুটে উঠে আরো এক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। প্রতি দিন হাজার হাজার মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করতে।এখানে সকল শ্রেনীর মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। ঈদের শুভেচ্ছা ও আনন্দ উপভোগ করতে ঘুড়তে আসে এই বীচে। তবে ঘুড়তে আসা মানুষের মধ্যে বেশি ভাগই স্কুল-কলেজপড়ুয়া ছাত্ররা। করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় ঈদের পরে এই স্থানে সবাই একত্রে আনন্দ উপভোগ করে। কেউ বলে” মিনি কক্সবাজার” কেউ বলে” মিনি কুয়াকাটা”। তবে অস্থায়ী ভাবে স্থানটির নাম রাখা হয় ” মনপুরা দক্ষিণা হাওয়া সী বীচ “। এতো মানুষের আগমন দেখে উক্ত ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লাহ কাজল ও মিসেস সাথী কাজল ছুটে যায় সৌন্দর্য উপভোগ করতে। চেয়ারম্যান সাহেব ঘুড়তে আসা মানুষের আগমন দেখে এই বীচটি কে আরো মনোরম পরিবেশে তৈরি করবেন বলে জানিয়েছেন। বিনোদন হিসেবে ফুটবল খেলা, বসার ব্যান্চ, ছাতা, চিকচিক বালু এবং মনোরম সো সো বাতাস। বালুতে হেটে হেটে বহুদূর ঘুড়ে মনোরম বাতাস উপভোগ করে হাজার হাজার মানুষ। এমন একটি সৌন্দর্যের দ্বীপ মনপুরায় আনন্দ উপভোগ করার স্থান পেয়ে মহা খুশি ও আনন্দিত ঘুড়তে আসা মানুষগুলো। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও মিসেস সাখাওয়াত ও সৌন্দর্য উপভোগ করার জন্যে ছুটে আসেন “দক্ষিণা হাওয়া বীচে”। তিনি মানুষদের সামাজিক দুরত্ব বজায় রেখে এই বীচের সৌন্দর্য উপভোগ করার অনুরোধ করেন। প্রতিটি ইউনিয়ন থেকে মানুষ আনন্দ উপভোগ করার জন্যে ছুটে আসে এখানে। এই “মনপুরা দক্ষিণা হাওয়া সী বীচে ” এসে সৌন্দর্য উপভোগ করার জন্যে দেশের বিভিন্ন স্থানের ভ্রমণ প্রিয় মানুষের আমন্তন জানালের স্থানীয় চেয়ারম্যান অলি উল্লাহ কাজল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD