মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়লো মসজিদের সিলিং

জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়লো মসজিদের সিলিং

Sharing is caring!

বরিশাল নগরের চকবাজা‌রের একটি মসজিদে ঈদের নামাজের জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

তবে ইমাম তাৎক্ষণিক মাইকে বিষয়টি বুঝিয়ে বললে স্বাভাবিক হয় পরিস্থিতি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে ব‌লে জানান নুরুল আমিন রা‌সেল নামে একজন মুসল্লি।

তি‌নি জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

তৃতীয় জামাত শুরুর আগ মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়।

পরে শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD