শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
গ্রেপ্তার হামলা-মামলা অব্যাহত আছে : রিজভী

গ্রেপ্তার হামলা-মামলা অব্যাহত আছে : রিজভী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বর্তমান সরকার কর্তৃক বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে গোটা দেশই একটি কারাগার হয়ে উঠেছে। গ্রেপ্তার হামলা-মামলা অব্যাহত আছে উল্লেখ করে রিজভী বলেন, কারাগারগুলোতে যেন ‘ঠাঁই নাই ঠাঁই নাই’ অবস্থা। কারাগারে স্থান সংকুলান না হওয়ায় বিএনপি নেতাকর্মীদের আটক করে এখন নিয়ে যাওয়া হচ্ছে অজানা জায়গায়।

আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ ও বিএনপি নেতাকর্মীরা চরম উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। ধানের শীষের নির্বাচনী প্রচারের সময় শুধু আওয়ামী সন্ত্রাসীরাই নয়, যৌথভাবে পুলিশও গুলি চালাচ্ছে, পুলিশের গুলিতে আহত হচ্ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। সেই সঙ্গে গ্রেফতার করা হচ্ছে প্রার্থীদের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রায় ১০ জনের মতো ধানের শীষের প্রার্থী এখন কারাগারে। গ্রেফতার হামলা-মামলা অব্যাহত আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ইশতেহারে আওয়ামী সভানেত্রীর বক্তব্যের পেছনে যে অসুস্থ মানসিকতা কাজ করছে তা কোনো যুক্তির তোয়াক্কা করে না।

রিজভী বলেন, এতসবের পরও সব বাধা উপেক্ষা করে বিএনপি এবং ঐক্যফ্রন্টের নির্বাচনী সভায় জনগণের ঢল নামছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র মুক্তির নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন, আওয়ামী সরকারের প্রতিহিংসায় কারারুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD