মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট পরিচালনা করতে হবে: বিএমপি কমিশনার

স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট পরিচালনা করতে হবে: বিএমপি কমিশনার

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দুরত্বের খুঁটিতে পশুবেঁধে কোরবানীর পশুর হাট পরিচালনা করুন। ক্রেতা বিক্রেতা উভয়কেই স্বাস্থ্য বিধি পালন করতে হবে, মাস্ক ব্যাবহার করতে হবে এবং পশুর হাটে অবশ্যই হাত ধোয়ার ব্যাবস্থা থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল কাউনিয়া বটতলা গরুর হাট পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মহামারি করোনার দুর্যোগ প্রতিরোধ করার জন্য এবছর ঘনবসতিপূর্ন এলাকায় কোরবানির পশুর হাট বসতে দেয়া হয়নি।পশুর হাটে গরু বা ছাগল এর দুই সারির মধ্যে দুরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন যাতে মানুষের চলাচলে নিরাপদ দুরত্ব বজায় থাকে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চতকরাসহ মাইকিং এর ব্যবস্থা করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য প্রচারনার ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেন এবং গরুর হাটে থাকা নারী উদ্যোক্তা কে উৎসাহ প্রদান করেন এবং গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজী না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন।

কোন ক্রেতা বা বিক্রেতা হাটে এসে কোন প্রকার প্রতারণা বা সমস্যার সম্মুখীন হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি জানাতে তিনি অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার,উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD