মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বাগেরহাটে গাছে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

বাগেরহাটে গাছে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাগেরহাটের রামপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট জেলার রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বাসটি মহাসড়কের ওপর উল্টে থাকায় ভোর সাড়ে ৩টা থেকে আহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনা-মোংলা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। 

ফায়ার ব্রিগেড এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুঘটনাকবলিত বাসটি উদ্ধার করার পর ওই মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের মধ্যে বাসচালকের সহকারী মোংলা উপজেলার সরোয়ার হোসেনের ছেলে কামরুল (২৫) এবং বাসযাত্রী জেলার রামপাল উপজেলার তেলিখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদেৌস (৪২) এর নাম জানা গেছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দ্বায়িত্বে থাকা মলয় রায় জানান, আরাফাত নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে মোংলায় আসছিল। পথিমধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সোনাতুনিয়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে গাছের সঙে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা গেছে। 

তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এবং ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার জানান, খবর পেয়ে বাগেরহাট, খুলনা এবং মোংলার ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট এবং থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে সড়কের ওপর থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রেকার দিয়ে বাসটিকে সড়কের ওপর দিয়ে সরিয়ে নেওয়ার পর ওই সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD