শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে রাস্তার ওপর যুবলীগ কর্মীর দোকান ভেঙে দিল প্রশাসন

বরিশালে রাস্তার ওপর যুবলীগ কর্মীর দোকান ভেঙে দিল প্রশাসন

Sharing is caring!

পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জ অংশের বোয়া‌লিয়া বাজারে রাস্তার ওপর নি‌র্মিত দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে গিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।

অবৈধ দখলদাররা হলেন-বোয়া‌লিয়া এলাকার আলম গাজীর ছেলে লিটন গাজী ও রিপন গাজী। স্থানীয়রা বলছেন, রিপন গাজী উপজেলা যুবলীগকমী। সরকারদলীয় কর্মসূচিতে রিপন গাজী অগ্রভাগে থাকেন। লিটন ও রিপনের আরেক ভাই নুরুজ্জামান গাজী ওরফে স্বপন উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক।

প্রত্যক্ষদশীরা বলেছেন, বোয়া‌লিয়া বাজারে আয়রন ব্রি‌জলা‌গোয়া গার্ডার ব্রিজ নির্মিত হ‌য়ে‌ছে। ফ‌লে আয়রন ব্রিজ‌টি অপসারণ০ করা হ‌য়ে‌ছে। অপসা‌রিত ব্রিজ‌টির সাম‌নের রাস্তার ওপ‌রে সরকা‌রি জ‌মি‌তে দুই ভাই টিন‌শেড দোকানঘর নির্মাণ কাজ শুরু ক‌রেন। নির্মাণ কা‌জের শেষ পর্যা‌য়ে এসে মঙ্গলবার ভূ‌মি অফিস অবৈধ দখলদার‌দের উচ্ছেদ ক‌রে।

বা‌কেরগঞ্জ উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলাম ব‌লেন, সরকা‌রের প্রায় ৫০০ বর্গফুট জ‌মি দখল ক‌রে দোকানঘর নির্মা‌ণের কাজ চল‌ছিল। ভূমি অফিস থে‌কে দোকান নির্মাণ ব‌ন্ধের জন্য বলা হয়েছে। তারপ‌রেও দখলদাররা নির্মাণ কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছিল। মঙ্গলবার ঘটনাস্থ‌লে গি‌য়ে দোকান উচ্ছেদ ক‌রে সরকা‌রি জ‌মি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD