সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ

আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ

Sharing is caring!

আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রী।

ইনাম আহমদ চৌধুরী এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন ইনাম আহমদ। তিনি বিএনপির সবশেষ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান, তার আগের কমিটিতে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা।

ইনাম আহমদ গত নভেম্বরে ঢাকায় কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার একটি জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন।

নভেম্বরের শেষ দিকে তিনি সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে দেখা করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়।

সিলেট-১ আসনে ধানের শীষের মুক্তাদিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকা প্রতীকে লড়বেন বর্তমান সংসদ সদস্য মুহিতের ভাই সাবেক কূটনীতিক ড. এ কে এ আবদুল মোমেন।

২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে। তার এক ভাই ইফতেখার চৌধুরী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আরেক ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব। আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD