শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সুশান্তকে নিয়ে যা বললেন তার শেষ ছবির নায়িকা

সুশান্তকে নিয়ে যা বললেন তার শেষ ছবির নায়িকা

Sharing is caring!

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজিটাল প্ল্যাটফরম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’।

এই করোনাকালে মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ছবিটি।

ছবিটি IMDB রেটিংয়ে দশে দশই পেয়ে ভারতীয় সিনেমার ইতিহাস গড়েছে। ছবিতে প্রয়াত সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সানজানা সংঘির।

অভিনয়ের সুবাদে এ ছবির মাধ্যমেই সুশান্তের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় সানজানার। একটি গণমাধ্যমকে এ কথা জানান সানজানা।

সুশান্তের সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনাটি প্রসঙ্গে সানজানা বলেন, পরিচালক মুকেশের অফিসে রিডিংয়ের জন্য আমি গিয়েছিলাম। তখন সুশান্তের সঙ্গে আমার প্রথম দেখা হয়। আর প্রথম দেখাতেই মনে হয়েছিল যে, আমরা একে অপরের ভালো বন্ধু হতে পারি।

দুজনের পছন্দ ও শখে বেশ মিল ছিল বলে জানান সানজানা।

তিনি বলেন, আমি বই পড়তে ভালোবাসি। আড্ডা দিতে ভালোবাসি। আমার নাচ আর সিনেমা দেখা দারুণ পছন্দের বিষয়। আর এসবই পছন্দ ছিল সুশান্তেরও।

দুজনেরই খাওয়া-দাওয়ার বিষয়েও বেশ মিল ছিল বলে জানান সানজানা।

সানজানা বলেন, প্যারিসে ছবির শুটিং চলাকালে আমরা প্রচুর আড্ডা দিতাম। সেখানে বাচ্চাদের মতো চকলেট, ব্রাউনি খেয়েছি। শুটিংয়ের ফাঁকে নাচতাম।

আপ্লুত কণ্ঠে সানজানা আরও বলেন, সুশান্ত অত্যন্ত বিনয়ী ছিলেন। সুশান্ত যে স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে, তা আমার এখনও বিশ্বাস হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD