বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অবশেষে নির্বাচনের ১১ দিন আগেই মাশরাফির সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইল-২ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ।

আজ বুধবার বিকেলে নড়াইল পুরাতন টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এক যৌথসভায় এই ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ। এ সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রায় ১ এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঐ যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্রবোস। সভার শুরুতেই জাতীয় পার্টির এই প্রার্থীকে ফুল দিয়ে বরণ করেন এই আসনের মাশরাফির পক্ষের ১৪ দলেরন নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদচেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পিপি অ্যাড. এমদাদ হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাড. এমরান হোসেন প্রমূখ।

মাশরাফিকে সমর্থন বিষয়ে জাপা প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, দেশের সম্পদ মাশরাফি নির্বাচন করছেন তাই তাকে সমর্থন দিয়ে নড়াইলের ঐক্য ধরে রাখতে চাই। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের ভোটের মাঠে মূল্যায়ন করার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD