শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সাবেক স্ত্রীকে নিয়ে অপপ্রচারে ক্ষুব্ধ অপূর্বর ফেসবুক স্ট্যাটাস

সাবেক স্ত্রীকে নিয়ে অপপ্রচারে ক্ষুব্ধ অপূর্বর ফেসবুক স্ট্যাটাস

Sharing is caring!

গত মে মাসে লকডাউনের মধ্যে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর।

১৭ মে সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপের জায়গায় ‘ডিভোর্সড’ লেখেন অদিতি।

দুই মাস পার হতে না হতেই সাবেক স্ত্রী অদিতির সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অপূর্ব।

মূলত সাবেক স্ত্রীকে নিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো রুখতে এ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে গত শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেতা অপূর্ব।

এক ফেসবুক স্ট্যাটাসে এসব বিষয় উল্লেখ করে অপূর্ব লেখেন– ‘গত ২২ জুলাই কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। ইতোমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সে ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘোষণা দিই। সেই পরিপ্রেক্ষিতে অদ্য দুপুরে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে এ নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’

তিনি আরও লেখেন, ‘আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম।’

‘আমি বিশ্বাস করি ন্যায়বিচার পাব। সেই সঙ্গে এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যও আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত বেশ কিছু নিউজ পোর্টালে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে নিয়ে ‘এক দুর্নীতিবাজ ব্যক্তির অবৈধ সম্পর্কের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হন অপূর্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD