শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
চিকিৎসকের জাল স্বাক্ষরে রিপোর্ট প্রদান, বরিশালে চারজনকে কারাদন্ড

চিকিৎসকের জাল স্বাক্ষরে রিপোর্ট প্রদান, বরিশালে চারজনকে কারাদন্ড

Sharing is caring!

বরিশাল নগর গোয়েন্দা পুলিশ নগরীর আগরপুর সড়কে দি মুন মেডিকেল সার্ভিসেস নামক ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে।

শনিবার দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ডায়গনেস্টিক সেন্টারটি সিলগালা করে দিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, এখানে পরীক্ষার সনদে চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। পরীক্ষাগারে ব্যবহৃত উপকরণের মান ঠিক নেই, এমনকি ল্যাবটির বৈধ কোন সনদ নেই বলে এর মালিক মো. শাহিন ও তার ভাই মো. ইব্রাহিমকে ৬ মাস করে কারাদন্ড এবং দুই টেকনিশিয়ান শ্যাম সাহা ও শ্যামল মজুমদারকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন।

পাশাপাশি ল্যাবটি সিলগালা করা হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে এর আগেও এই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জিয়াউল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এভাবেই রোগীদের ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিলো প্রতিষ্ঠানটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD