মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – শায়খে চরমোনাই

বরিশালবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – শায়খে চরমোনাই

Sharing is caring!

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে শনিবার বিকাল ৩টায় বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বৈঠকের বিষয়টি জানানো হয়।

গোলটেবিল বৈঠকে বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে কলেজটি সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহলের ইশারায় বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারি সরকারি বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’ নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

তিনি বলেন, এটা বরিশালবাসীর বিরূদ্ধে গভীর ষড়যন্ত্র। আমরা যেকোন মূল্যে এটা কঠোর হস্তে প্রতিহত করবো, ইনশাআল্লাহ। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আগামী মাসের মধ্যে এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ না করলে বরিশালবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।

গোলটেবিল বৈঠকে রাষ্ট্রচিন্তাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD