বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই -বলরাম পোদ্দার

বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই -বলরাম পোদ্দার

Sharing is caring!

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বলরাম পোদ্দার বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সব সময় দুর্যোগ মোকাবেলায় এদেশের মানুষের পাশে থাকে। সব সম্প্রদায়ের মিলিত রক্ত স্রোতের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা ছড়ায়, তারা প্রকৃত পক্ষে মাবনতা ও দেশের শত্রু।

শনিবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আয্হা ও আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ১হাজার ১শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায়

রেখে শাড়ী কাপড় বিতরণ কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের ঐতিহ্য। সামনে যতই সঙ্কট আসুক, আওয়ামী লীগ সরকার শক্ত হাতে মোকাবেলা করবে। দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। অচিরেই কালো মেঘ কেটে যাবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেই বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD