মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি খাইরুল

কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি খাইরুল

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা।সরকার নির্ধারিত নির্দিষ্ট খাত ব্যাতীত অন্য কোন ফান্ডে চাঁদা দেয়া যাবেনা।কোরবানীর পশুর হাটে কেউ কোন রকম হয়রানির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।

শুক্রবার বেলা ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় কাগাশুরা ও বটতলা বালুর হাটের হাট কমিটির নের্তৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ব্যবসায়ীক সুনাম বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দুরত্বে পশু বেঁধে রেখে হাট পরিচালনা করুন।মহামরি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে চলুন, অন্যকে চলতে সহায়তা করুন।কোরবানীর পশুর হাটে কেউ চাঁদা দাবী করলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।পুলিশ তৎক্ষনিক ব্যাবস্থা নেবে,আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে।

মতবিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD