বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে শালিস বৈঠকে অভিযান চালিয়ে ধর্ষক ধরলো পুলিশ

বরিশালে শালিস বৈঠকে অভিযান চালিয়ে ধর্ষক ধরলো পুলিশ

Sharing is caring!

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আজিজুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের ঘটনায় বসানো শালিস বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস প্রতিবন্ধী অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ ১৮ জুলাই রাতে আজিজুল ওই ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি বাড়ীর লোকজন টের পায় এবং পরে ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হয়। ২২ জুলাই উজিরপুর মডেল থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই দিনই ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মামলার খবর পেয়ে লম্পটের পরিবার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে। পালিয়ে থাকা লম্পট আজিজুলকে ২৩ জুলাই সকালে বাড়িতে ডেকে এনে দুপুর ১২টায় এলাকায় কতিপয় মোড়লদের নিয়ে বাড়ির আঙিনায় শালিস বৈঠক বসায়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এসআই জাফর বৈঠক থেকে লম্পট আজিজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর আহম্মেদ জানান, ২৪ জুলাই সকালে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD