মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব: শ ম রেজাউল

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব: শ ম রেজাউল

Sharing is caring!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন।

কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান প্রমুখ।

এ সময় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রুপের ১৫০ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার, ধানকাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্পসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

একইদিন মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD