মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে প্রতিবাদ সভা

সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে প্রতিবাদ সভা

Sharing is caring!

ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশিল সমাজ ও সর্বস্তরের মানুষ।

আজ বেলা সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানস্থলে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে নাম পরিবর্তনকারী কুচক্রি মহলের উদ্দেশ্যে হুসিয়ারি উচ্চারন করে বক্তব্য রাখেন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদিপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল মহা শশ্বান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী (কুডু), বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না সহ অন্যরা।

এদিকে সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD