শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে চুরি হওয়া ৫টি গরু সহ তিন চোর আটক, প্রাইভেটকার ও পিকআপ উদ্ধার

বরিশালে চুরি হওয়া ৫টি গরু সহ তিন চোর আটক, প্রাইভেটকার ও পিকআপ উদ্ধার

Sharing is caring!

বরিশালে চুরি হওয়া ৫টি গরুসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সুমন প্যাদা (৩৭), শাহ আলম(৩৫) ও ইমরান হাওলাদার (২২)। এদের মধ্য সুমন প্যাদা ও শাহ আলমকে বরিশাল এবং ইমরান হাওলাদারকে ঝালকাঠী জেলার রাজাপুর থানার কৈ খালী থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৯ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন শাকিল এর গোয়ালঘর থেকে ৪টি পালিত গরু চুরি হয় এবং ২৬ জুন মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা দিলিপ কুমার মন্ডলের গোয়াল ঘর থেকে ৫টি পালিত গরু চুরি হয়। উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান, এরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে পিকআপে উঠিয়ে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর নিয়ে বিক্রি করত। আর প্রাইভেট কারটি ছাগল চুরি ও চুরির করার স্থান নির্ধারনের কাজে ব্যাবহার করত।চুরির সাথে জড়িত বাকীদেরকেও গ্রেফতার করার প্রচেষ্টা চলছে।আশা করা যাচ্ছে এর মাধ্যমে বরিশালে চুরির ঘটনা অনেকাংশে কমে যাবে।

গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD