শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বলিউড ছাড়লেন পরিচালক অনুভব সিনহা

বলিউড ছাড়লেন পরিচালক অনুভব সিনহা

Sharing is caring!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড জুড়ে চলছে চরম অস্থিরতা। এই পরিস্থিতিতে বলিউডকে বিদায় জানালেন পরিচালক অনুভব সিনহা।

নিজের সাম্প্রতিক টুইটে সেই কথাই জানিয়েছেন আলোচিত ‘থাপ্পড়’, ‘মুলক’, ‘তুম বিন’র মতো সিনেমার পরিচালক। তিনি টুইটারে লেখেন, ‘যথেষ্ঠ হয়েছে! আমি বলিউডকে বিদায় জানালাম। যা বলেছি, বুঝে নিন। ’

এখানেই থেমে থাকেননি ‘তুম বিন’খ্যাত এই পরিচালক।

তিনি টুইটারে নিজের নাম বদলে ফেলেন। অনুভব সিনহার পাশে যোগ করেন ‘নট বলিউড’ শব্দটি। পরিচালকের এই সিদ্ধান্তে হতাশ অনুরাগীরা। এর পরেও থামেনি বিতর্ক।

বেশ কিছু সংবাদমাধ্যম এই খবরের শিরোনাম- ‘তাপসী পান্নুর থাপ্পড় পরিচালক’ হিসেবে তাকে উল্লেখ করলে বেশ চটে যান পরিচালক। তিনি ক্ষোভ ঝেড়ে দেন টুইটারে। জবাবে তাপসী লেখেন, ‘এই জন্যই বোধহয় কিছু কিছু তারকাভাবে, তারা ফিল্মের চেয়েও বড়। কিন্তু অনুভব তাপসীকে রিপ্লাই দেন- ‘আমি তোকে ভালোবাসি। ’

উল্লেখ্য, অনুভব সিনহার পরিচালনায় ‘মুলক’ এবং ‘থাপ্পড়’ সিনেমায় কাজ করেছেন তাপসী।

অনুভব সিনহার পদচিহ্ন অনুসরণ করে বলিউড থেকে সরে দাঁড়ানোর কথা জানান পরিচালক সুধীর মিশ্রও। তিনি লেখেন, ‘বলিউড কী? আমি সত্যজিত্ রায়, রাজ কাপুর, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, তপন সিনহা, কেতন মেহতা, গুলজার প্রমুখের মতো মহান পরিচালকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সিনেমার অংশ হতে এসেছিলাম। আমি সেখানেই থাকব। ’

অনুভব সিনহা বলিউডে যাত্রা শুরু করেন ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে। সদ্যই ১৯ বছর পূর্ণ করেছে এই সিনেমা। এর মাধ্যমেই দর্শকরা সবচেয়ে বেশি মনে রেখেছে অনুভব সিনহাকে। এছাড়াও শাহরুখ খানের ‘রাওয়ান’ সিনেমার পরিচালকও তিনি। সাম্প্রতিক সময়ে ‘মুলক’, ও ‘থাপ্পড়’র মতো বাস্তববাদী বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছেন এই পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD