শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ওসির বিরুদ্ধে

বরিশালে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ওসির বিরুদ্ধে

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গভীর রাতে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ কমিশনার (উত্তর) বরাবর অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী।

তবে অভিযোগ অস্বীকার করে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। তাদের মারধর নয় বরং ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী হলো- কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড এলাকার মোঃ মানিক ও মোঃ সোহেল।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাউনিয়া এলাকার বাসিন্দা মৎস্যজীবী মানিক ও সোহেল সহ তাদের সহকর্মীরা নিজেদের লিজ নেয়া পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। এসময় কাউনিয়া থানার ওসি আজিমুল করিম এসে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মানিক ও সোহেলকে পেটাতে পেটাতে বিবস্ত্র করে ফেলে। এসময় আজিমুল করিমের সঙ্গীয় ফোর্সরা তাদেরকে পেটাতে নিষেধ করা সত্বেও তিনি এলোপাথারি পিটিয়ে আহত করেন। পরে তাদেরকে হুমকি দিয়ে যান এই বলে যে এঘটনার কথা কাউকে জানালে ডাকাতি ও মাদক মামলা দিয়ে ধরিয়ে দেয়া হবে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীরা ওসি আজিমুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি অস্বীকার করে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম জানান, রাত পৌনে চারটার দিকে ওই দুই ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। পরে তাদের পরিচয় পত্র দেখতে চাইলে একজন তা দেখাতে পারলেও অন্যজন পারেনি। তাই তাদের ধমক দিয়ে পাঠিয়ে দেয়া হয়। তাদের কোনো মারধর করা হয়নি। এটা মিথ্যা অভিযোগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD