শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুরের পাকাপুল এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং মামলার আসামি জামাল হোসেনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় ভাণ্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের গালুয়া পাকাপুল এলাকায় সচেতন এলাকাবাসীর আয়োজনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন- স্থানীয় নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোসা. সামিরা আক্তার, সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও যুব সমাজের পক্ষে মো. বাপ্পী মিয়া প্রমুখ।

মানববন্ধনে ছাত্রীর স্বজনরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুল মান্নান জানান, জামালকে গ্রেফতার করতে কয়েক বার সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামি এলাকার বাইরে গা ডাকা দিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD