বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
অনশনে থাকা লতিফ সিদ্দিকী হাসপাতালে

অনশনে থাকা লতিফ সিদ্দিকী হাসপাতালে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হননি। বুধবার সকালে তার অবস্থার আরো অবনতি হলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন  জানান, লতিফ সিদ্দিকীর হৃদস্পন্দন কমে গেছে। রক্তচাপও বেড়েছে। ইতোপূর্বে তিনি ‘হার্ট অ্যাটাকে’ অক্রান্ত হয়েছিলেন। তার হার্টে দু’টি রিং পড়ানো রয়েছে। ওষুধ খাওয়া বন্ধ করে দেয়ায় তার শ্বাস কষ্ট হচ্ছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়। 

বুধবার সকালে তার কর্মী-সমর্থকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD