শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্রথমবার একসঙ্গে জিৎ-সৃজিত

প্রথমবার একসঙ্গে জিৎ-সৃজিত

Sharing is caring!

কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও একবার হাত ধরাধরি করতে চলেছে দুই ভিন্ন ধারা। একসঙ্গে কাজ করতে চলেছেন সুপারস্টার নায়ক জিৎ ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুই তারকার মধ্যে প্রাথমিক কথাবার্তাও নাকি সম্পন্ন হয়েছে। এবার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা।

সবকিছু ঠিক থাকলে এই প্রথমবার কলকাতার কমার্শিয়াল ছবির অন্যতম সুপারস্টার জিৎ কাজ করবেন আরবান ছবির অন্যতম ‘হিটমেকার’ সৃজিতের পরিচালনায়। ছবিটি নির্মিত হবে নায়ক জিতের প্রযোজনা সংস্থার ব্যানারে।

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লকডাউনের আগে এই ছবি নিয়ে সৃজিত ও জিতের একদফা কথাবার্তা হয়। তবে এর পরে তারা কী করতে চলেছেন, তা নিয়ে মুখ খুলছে না দুপক্ষের কেউই। ছবিতে জিৎকে একটা ভিন্ন রূপে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

এ বছর জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত ‘বাজ়ি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি শুটিং বিদেশে শুরু হওয়ার পর পরই বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাণ নেয়ার খেলা শুরু হয়ে যায়। যার কারণে মাঝপথে আটকে আছে সে ছবির কাজ। তবে শিগগিরই সেটির কাজ শুরুর কথা রয়েছে। এছাড়া জিতের প্রযোজনায় ‘সুইৎজ়ারল্যান্ড’ নামে আরেকটি ছবির পোস্ট প্রোডাকশনও শুরু হবে।

অন্যদিকে, পুজায় সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ঘোষণা ইতোমধ্যে হয়ে গেছে। ওয়েবের জন্য পরিচালক আনতে চলেছে ‘ফেলুদা’ সিরিজ়ও। তবে সবকিছুকে ছাপিয়ে নায়ক-প্রযোজক জিৎ ও পরিচালক সৃজিতের হাত মেলানো যে দর্শকদের জন্য একটা দারুণ ‘সারপ্রাইজ়’ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD