বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে অশ্বিনী কুমারের নামের পক্ষে বিপক্ষে কর্মসূচী

বরিশালে অশ্বিনী কুমারের নামের পক্ষে বিপক্ষে কর্মসূচী

Sharing is caring!

সরকারি বরিশাল কলেজের নামকরণ অশ্বিনী কুমার দত্তের নামে করার কার্যক্রম বন্ধের দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীরা।

রোববার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ আহম্মেদ মান্না উপস্থিত ছিলেন। আরও ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান প্রমূখ।

এদিকে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অশ্বিনী কুমার স্মৃতি সংসদ। এ

সময় তারা বলেন, কলেজটি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে স্থাপিত। এছাড়া বরিশালের শিক্ষা প্রসারে তার অবদান অনেক।

সংবাদ সম্মেলনে বরিশাল সনাক সভাপতি শাহ সাজেদা, প্রবীন আইনজীবী এসএম ইকবাল সহ বরিশাল সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD