শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সুশান্তের মৃত্যু মামলায় খারিজ হলেন সালমান, করণ ও বানসালি

সুশান্তের মৃত্যু মামলায় খারিজ হলেন সালমান, করণ ও বানসালি

Sharing is caring!

অনলাইন ডেক্স:ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও বলি অভিনেতা সুশান্তের মৃত্যু রহস্যে ফেঁসে গিয়েছিলেন অভিনেতা সালমান খানসহ দুই পরিচালক করণ জোহর ও সঞ্জয় লীলা বানসালি।

সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে গত ১৭ জুন বিহারের মজফফরপুর আদালতে সালমান খান ও করণ জোহরসহ আটজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়। সালমান-করণ ছাড়াও মামলায় আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াতওয়ালা, সঞ্জয় লিলা বানসালি, ভুষণ কুমার, একতা কাপুর ও পরিচালক দিনেশের নাম যুক্ত করা হয়।

এবার সেই মামলা থেকে সালমান খান, করণ জোহর ও সঞ্জয় লিলা বানসালি রেহাই পেয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটি জানায়, ওই মামলায় সুধীর আইনজীবী অভিযোগ এনেছিলেন, অভিযুক্তদের হস্তক্ষেপে সাত মাসে সুশান্ত ছয়টি ছবির কাজ হারান। যে কারণে হতাশায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সুশান্ত।

সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেন, বিষয়টি আদালতের এখতিয়ারের বাইরে। তাই মামলাটি খারিজ করে দেয়া হলো। আদালতের এমন রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবী ওঝা।

তিনি আনন্দবাজারকে বলেছেন, আমি জেলা আদালতের সামনে সিজেএমের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাব। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে কষ্ট পাচ্ছে বিহার। সুশান্তের অসময়ে চলে যাওয়ার জন্য যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।

এই মামলা খারিজ হওয়া প্রসঙ্গে তিন তারকার আইনজীবীরা কোনো মন্তব্য করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD